সময়ের প্রয়োজনে আজ তথ্য ও সেবা কেন্দ্রগুলো সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। প্রতিটি মানুষকে তথ্য-প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে আমরা তথ্য ও সেবা কেন্দ্রের উদ্দোক্তাগণ নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমরাই গড়ে তুলবো স্বপ্নের বাংলাদেশ।
এইতো কিছুদিন পূর্বেও গ্রামের মানুষ শহরে কি ঘটছে তাই ঠিকমত জানতে পারতো না। কিন্তু এখন ইন্টারনেট তথা তথ্যপ্রযুক্তির বদৌলতে শুধু শহর নয় সারা বিশ্বের খবর বলে দিতে পারে গ্রামের একজন সাধারন মানুষ। ব্যাংকিং এর জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় না। বিদ্যুৎ বিল প্রদানের জন্য লম্বা কোন লাইনে দাড়াতে হয় না।
আমরা বাংলাদেশীরা স্বপ্নবিলাশী, স্বপ্ন দেখি, আমরা আমাদের জীবনকে আধুনিকতার সমস্ত ছোঁয়ায় আবদ্ধ করতে চাই। সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন তথ্যপ্রযুক্তিতে এগিয়ে থাকবো সবার আগে। আমাদের ধরার চেষ্টাতো দূরে থাক, চিন্তাও করবে না হয়তো। আমরা দেখিয়ে দেব আমরাও পারি, চোখের পথকে ছুটতে পারি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য অন্য প্রান্তে, দিগন্ত থেকে দিগন্তে। বিশ্ব এখন হাতের মুঠোয়। তাই বলতেই হয়- থাকব না আর বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে।
0 মন্তব্য(গুলি):